সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
ক্যাটাগরি: শ্যামনগর, প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
সুন্দরবনে পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেনের গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক কাঁকড়া জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ আমিনুর সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেন তাদের কাছে আসার নির্দেশ দেন। তবে জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে নৌকা দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে মোবারক হোসেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, আমিনুর নিহত হয়েছেন নিশ্চিত হয়ে বন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সহযোগীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বনবিভাগের গুলিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ
সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে আ. লীগ নেতা গোলাম মোস্তফা বাংলা ভাই কারাগারে
প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৪, বুধ, ১১:০৫ অপরাহ্ণ
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ১০:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ৬:১৩ অপরাহ্ণ
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের অভিযোগ
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৪, বৃহঃ, ১২:০৫ পূর্বাহ্ণ
শ্যামনগর থানা থেকে লুট মালামালসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৪, শুক্র, ১২:৪৭ পূর্বাহ্ণ
সুন্দরবনে কুমিরের আক্রমনে মৌয়ালের মৃত্যু
প্রকাশিতঃ ৯ জুন ২০২৪, রবি, ১২:১০ পূর্বাহ্ণ
কয়রায় হারিয়ে যাচ্ছে গরীবের এসি গোলপাতার ঘর
প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহঃ, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে বন্যপ্রাণী উদ্ধার ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৩, শনি, ১:১১ পূর্বাহ্ণ
শ্যামনগরে সেবা নার্সিং হোম সিলগালা
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:০১ পূর্বাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে চুনা খালের উপর তৈরি সেতু এখন দুই...
প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৩:২৫ অপরাহ্ণ
পিয়নের নেতৃত্বে শ্যামনগরের পরিবার পরিকল্পনা অফিসের ঔষধ সামগ্রী পাচার
প্রকাশিতঃ ১১ আগস্ট ২০২৩, শুক্র, ১২:২৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৩, বুধ, ১১:০৯ অপরাহ্ণ