সুন্দরবনে হরিণের মাংসসহ ফাঁদ উদ্ধার, দুই জেলে আটক
Image

সুন্দরবনে হরিণের মাংসসহ ফাঁদ উদ্ধার, দুই জেলে আটক

প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৩, বৃহঃ, ৪:৫১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৬৩৭ বার।

সুন্দরবনে হরিণের মাংসসহ ফাঁদ উদ্ধার, দুই জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতন স্টেশনের সদস্যরা রান্না করা হরিণের মাংস আটক করেছে। এসময় তল্লাশি করে হরিণের ৪টি পা, ১টি মাথা, ৩টি নৌকা ও ৩শত মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগের কোবাতক স্টেশন অফিসার (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকায় অভিযান চালিয়ে উক্ত মালামাল আটক করে।

তবে, অভিযানের খবর পেয়ে ৪ জন সুন্দরবনে পালিয়ে যায় এবং ৩০ কেজি হরিণের মাংস নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় আটক দুই ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের কুদ্দুস শেখের ছেলে মঈনুদ্দীন শেখ ও মৃত বেলাত গাজীর ছেলে মুজিবর গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে বন্য প্রাণী হত্যার দায়ে আটক দুই ব্যক্তিকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ

শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ