সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী
Image

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ৬:১৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৮ বার।

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন পূণ্যার্থীরা। সকাল থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে এই অনুমতি দেয়া হয়। দুপুর পর্যন্ত ৪০১ জন পূণ্যার্থী দুবলায় গমন করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএ হাসানুজ্জামান জানান, ১৫ ও ১৬ তারিখ দুবলার চরে রাসমেলায় অংশ নিতে পূণ্যার্থীরা যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বন বিভাগের টহল রয়েছে। এসব পূণ্যার্থীরা আজ প্রবেশ করবেন ও আগামী ১৬ নভেম্বর ফিরে আসবেন।

১৪ নভেম্বর সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে পূণ্যার্থী বহনকারী ট্রলারে কোনো প্রকার অবৈধ মালামাল আছে কি না সেখানে অভিযান পরিচালনাসহ সনাতন ধর্মাবলম্বীগণদের আইডিকার্ড যাচাই, বাছায় করে পাস পারমিট দেওয়া হয়েছে।

তবে তিনজন মুসলিম ধর্মাবলম্বীকে সনাক্ত করে তাদেরকে ট্রলার হতে নামিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। এবিষয়ে জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী ছাড়া মুসলিম ধর্মবলম্বীদের কোনো ভাবেই রাস পূজায় যাওয়ার সুযোগ নাই।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের বনবিভাগের সদস্যগণ তল্লাশি চালিয়ে যাদেরকে শনাক্ত করেছেন তারা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মৃত রাজাউল্লা সরদারের ছেলে মোঃ জিল্লুর রহমান(৪৪), সাতক্ষীরা সদরের মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে কাজী ইসমাইল হোসেন(২৬) সাতক্ষীরা কুকরালী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ আতিকুর রহমান(২৭)।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ

শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ