শ্যামনগরে সেবা নার্সিং হোম সিলগালা
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:০১ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৬৯ বার।
শ্যামনগর পৌরসভা সদরে হায়বাতপুর মোড়ে অবস্থিত দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত সেবা নার্সিং হোম নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শ্যামনগর পৌরসভার প্রশাসক মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নার্সিং হোক কর্তৃপক্ষ ভূয়া সনদ ব্যবহার, রেজি: চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, অচেতনবিদ দেওয়ার টেকনিক্যাল লোক না থাকা, সদ্যজাত শিশুকে বাহিরের খাদ্য দেওয়া, রেজি: সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রুগী রাখাসহ নানা অনিয়মের কারনে তাৎক্ষনিকভাবে নার্সিং হোমটি সিলগালা করা হয়। তাছাড়া এসময় ক্লিনিকে অবস্থানরত রোগীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
উল্লেখ্য শ্যামনগর পৌরসভা সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। গুটি কয়েক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ সনদপত্র থাকলেও অধিকাংশই চলছে অবৈধভাবে। তাছাড়া ওই সমস্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ সপ্তাহের বিশেষ বিশেষ দিনে মাইকে প্রচারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান হতে ডাক্তার এনে রুগীদের চিকিৎসাপত্র প্রদান করা হচ্ছে। এ সুযোগে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীদের নামমাত্র বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। ফলে গরীব ও অসহায় রুগীরা সঠিক চিকিৎসা সেবা হতে একদিকে বঞ্চিত হচ্ছে অপর দিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এমন অভিযোগ উপজেলা সুশীল সমাজের। বিশেষ নজদারির মাধ্যমে এধরণের অপচিকিৎসা বন্ধ করা হোক এমন দাবি উপজেলাবাসীর।
এ জাতীয় আরো সংবাদ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ
সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ