সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের অভিযোগ
Image

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের অভিযোগ

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৪, বৃহঃ, ১২:০৫ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৮৭ বার।

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের অভিযোগ

বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণ দাবি করে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। অপহৃত জেলের নাম শফিকুল গাজী (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দারগাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনী তাকে অপহরণ করে। তবে, এসময় অপহৃত জেলের অপর তিন সঙ্গী উপজেলার টেংরাখালী গ্রামের রেজাউল ইসলাম, সুলতান আহমেদ ও মোকছেদ আলীকে ছেড়ে দেয় বনদস্যুরা।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামের হাজি আব্দুর রহমান জানান, গত পরশু জেলেরা মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করে। এক পর্যায়ে গতকাল রাতে অস্ত্রধারী বনদস্যুর দল অতর্কিত হামলা চালিয়ে সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত ছিল। নতুন করে জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদস্যু বাহিনীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি তিনি জানান। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলাম বলেন, জেলে অপহরণের ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ

শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ

শ্যামনগরে আ. লীগ নেতা গোলাম মোস্তফা বাংলা ভাই কারাগারে

প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৪, বুধ, ১১:০৫ অপরাহ্ণ