প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮০ বার।
মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ঘটনার পেছনে নাশকতার কোনো যোগ আছে কি না তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন এবং দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে তাগিদ দিয়েছেন।
আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে জোর দিয়েছেন।
আনুমানিক ভোর ৫টার দিকে অধিদপ্তরে আগুনের সূত্রপাত হয়। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রয়োজনীয় অনেক কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে যাওয়া অংশ। ছবি: আগামীর সময়পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশকে সম্ভাব্য নাশকতার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলেছেন। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদও দিয়েছেন তিনি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো সংবাদ
দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪১ অপরাহ্ণ
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪৫ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৯ অপরাহ্ণ
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে অতিরিক্ত সময়
প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫, শনি, ১০:২৪ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৮ অপরাহ্ণ
সাত কলেজের ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবি পূরণ সম্ভব?
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:১৭ অপরাহ্ণ