সাতক্ষীরা সদর
Image

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মাদক) জব্দ, আটক ১

ক্যাটাগরি: সাতক্ষীরা সদর, প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মাদক) জব্দ, আটক ১

বিজিবির বিশেষ অভিযানে ছয় কোটি টাকা মূল্যের  ১২ কেজি ‘কুশ’( এক শ্রেণীর বিশেষ মাদক ),একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর একটার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী  মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটককৃত যুবকের নাম মো. তারিকুজ্জামান (২৪)। তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, বাংলাদেশে নতুন আসা ‘কুশ’ নামের মাদক মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে মাধবকাটি বাজার এলাকায় অবস্থান নেয়।

দুপুর একটার দিকে সন্দেহভাজন তারিকুজ্জামান মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ মাদক, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি জানায়, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে মারিজুয়ানা ফুল বা কুঁড়ির সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকও তৈরি করা হচ্ছে।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের কুফল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক পর্যায়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জব্দ করা মাদক ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা  বিজিবি’র ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ