মন্ত্রণালয় বরাদ্দ পেলেন নতুন দুই উপদেষ্টা, পুনর্বণ্টন করা হয়েছে মন্ত্রণালয়
Image

মন্ত্রণালয় বরাদ্দ পেলেন নতুন দুই উপদেষ্টা, পুনর্বণ্টন করা হয়েছে মন্ত্রণালয়

প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০২৪, রবি, ১১:১৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২০২ বার।

মন্ত্রণালয় বরাদ্দ পেলেন নতুন দুই উপদেষ্টা, পুনর্বণ্টন করা হয়েছে মন্ত্রণালয়

নতুন তিনজন উপদেষ্টার মধ্যে দু’জনকে মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অন্যান্য উপদেষ্টাদেরও মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়েছে। শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়েছে। এখনও মন্ত্রণালয় দেওয়া হয়নি নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে।

এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি আগে থেকেই রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিবর্তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া প্রধান উপদেষ্টা তার নিজের দায়িত্বে ছয়টি মন্ত্রণালয়ের পরিবর্তে চারটি মন্ত্রণালয় রেখেছেন।

উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল এবং হাসান আরিফের মন্ত্রণালয়ও পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ