আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী
Image

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৫৭ বার।

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

পৃথিবীর বিভিন্ন দেশের কিছু রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতা নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। চমক হলেও জনসচেনতায় টনিক হিসেবে কাজ করে এ ধরনের কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রতি শনিবার পরিচ্ছন্নতার কাজে নামতে। তিনি নিজেও এতে অংশ নিলে অবাক হওয়ার কিছু নেই। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এমন অনেক নজির তিনি তৈরি করেছেন। ট্রাফিকে অপেক্ষা, প্রটোকল ছাড়াই সাধারণের কাতারে দাঁড়াচ্ছেন তিনি।

সরকার প্রধানদের এধরনের কাজে অংশ নেওয়া নতুন কিছু না। দেশে দেশে রয়েছে ঢের উদাহরণ। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্দ্রী লি কুয়ান ইউ ‘কিপ সিঙ্গাপুর ক্লিন’ কর্মসূচির সময় তিনি নাগরিকদের সাথে পরিচ্ছন্নতায় অংশ নেন। এ কর্মসূচিকে জাতীয় সংস্কৃতিতে পরিণত করার চেষ্টা করেন। যা আজও বহাল।

প্রতিবেশী দেশ ভারতের কথাই ধরা যাক। ২০১৪ সালে নরেন্দ্র মোদী স্ব”ছ ভারত অভিযান শুরু করেন। দিল্লির ভাল্মিকি কলোনি এলাকায় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন এবং নাগরিকদের পরিষ্কার-পরি”ছন্নতা আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান। এক সময় এ আন্দোলন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ে। ভারতের অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদও মোদির পরি”ছন্নতা অভিযানের সমর্থনে নিজ শহর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কর্মসূচিতে অংশ নেন।

পল কাগামের নেতৃত্বে রুয়ান্ডায় প্রতি মাসে জাতীয় স্বেচ্ছাশ্রম কর্মসূচি পালন শুরু হয়। এতে রাষ্ট্রপতি নিজেও মাঝে মাঝে নাগরিকদের সঙ্গে পরিষ্কার-পরি”ছন্নতা কাজে অংশ নিতেন। এ কর্মসূচি এখনো চলে আফ্রিকার দেশটিতে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্তা, আগামী ১৪ মার্চ থেকে সপ্তাহের প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা অভিযান। জনগণকে সঙ্গে নিয়েই নিজ বসতবাড়ি এবং আশপাশের এলাকায় কাজ করবেন এমপিসহ জনপ্রতিনিধিরা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরো সংবাদ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ