জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২০৫ বার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী সব মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।
পোস্টে শফিকুর রহমান বলেছেন, ঈদ আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এলেও এবারের রমাদান মাসজুড়ে মুসলিম বিশ্বের অনেক দেশ যুদ্ধের আগুনে পুড়েছে, যা গভীর বেদনার।
তিনি আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করেন, সব জুলুম ও নির্যাতন থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করা হোক, মজলুমদের সহায় হওয়া হোক এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করা হোক।
জামায়াত আমির আরও বলেছেন, যুদ্ধ কখনো সমাধান নয়; এটি ধ্বংস ডেকে আনে। চলমান সংঘাতে নিহতদের শহীদ হিসেবে কবুল করা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনাও করছি।
পোস্টের শেষে তিনি সবার জন্য সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ