নিষিদ্ধ সংগঠনের কর্মীদের জন্য বন্ধ সরকারি চাকরির দরজা -যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
Image

নিষিদ্ধ সংগঠনের কর্মীদের জন্য বন্ধ সরকারি চাকরির দরজা -যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৪, শুক্র, ১২:৩৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২২৬ বার।

নিষিদ্ধ সংগঠনের কর্মীদের জন্য বন্ধ সরকারি চাকরির দরজা -যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ এই তথ্য জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর।

চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান আসিফ মাহমুদ।

প্রসঙ্গত, বুধবার রাতে (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ