বাংলাদেশের মানুষই আমার পরিবার: প্রধানমন্ত্রী
Image

বাংলাদেশের মানুষই আমার পরিবার: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ২:৪০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৮২ বার।

বাংলাদেশের মানুষই আমার পরিবার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি করেছিল। আওয়ামী লীগের প্রতি ও বাংলাদেশের জনগণের প্রতি আমি শ্রদ্ধা জানাই। হারিয়েছিলাম মা, বাবা, ভাই… আর পেয়েছি বিশাল জনগোষ্ঠীর পরিবার। বাংলাদেশের মানুষই আমার আপনজন এবং তারাই আমার পরিবার।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবনে উপস্থিত সারা দেশের কয়েক হাজার জনপ্রতিনিধির উদ্দেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা তৃণমূল পর্যায়ের জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনাদের উপস্থিতিতে গণভবনের মাটি ধন্য হয়েছে। তৃণমূল মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা এখানে এসে বক্তব্য দিয়েছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি বলেন, জাতির পিতা কেন্দ্র থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ের মানুষকে ক্ষমতাসীন করে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দিতে চেষ্টা করেছিলেন। তিনি সবার মাঝে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। ঠিক সেই সময়ে এলো চরম আঘাত। এরপরই থেমে গেল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা।
পরবর্তী সময়ে ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়। পিতা, মাতা, ভাই সব হারিয়েছিলাম। বিদেশে আমি ও আমার ছোটবোনকে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। আমার ছোটবোন রেহানার পাসপোর্টটিও জিয়াউর রহমান দেয়নি। সময় শেষ হয়ে গিয়েছিল তবুও রিনিউ করে দেয়নি, বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য আমাদের নিজের নাম ব্যবহার করতে পারতাম না। যারা আমাদের আশ্রয় দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ৭১-এ যেমনিভাবে আশ্রয় দিয়েছে, পরবর্তীতেও আশ্রয় দিয়েছে। এরপর ২১ বছর পর জনগণের শক্তি নিয়ে দেশে ফিরে এসেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ