সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে: ফখরুল
Image

সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে: ফখরুল

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২২৬ বার।

সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে: ফখরুল
সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কিছু হলেই বলে দেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরাও তাই বলেছেন। এ অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।’
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে। অথচ বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে। শুধু আইএমএফের শর্তপূরণে এটা করা হয়েছে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের এমন মূল্যবৃদ্ধি।’

 

এ জাতীয় আরো সংবাদ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ