ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১১:২১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৮ বার।

ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল লুট

সাতক্ষীরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামে ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

১৭ই নভেম্বর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে মৃত আব্দুল মাজেদের ছেলে মহসিনের বাড়িতে ওই লুটের ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থ্য মহাসীন ও তার স্ত্রী যায়েদা খাতুনকে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহাসিন জানান, ১৭ই নভেম্বর রাত নয়টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে বাড়ি ফিরে যায়।স্ত্রী অসুস্থ্য থাকায় আগে ভাত খেয়ে ঘুমিয়ে যায়। প্রায় এক ঘন্টা পরে আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।তারপর আর কিছু বলতে পারি না।সকালে প্রতিবেশীরা ডাকলে উঠলেও দুজনেই স্বাভাবিক ছিলাম না। পরে বুঝতে পারি ঘরের দরজা খোলা। জানালার গ্রিল কাটা। আলমারি ও বাক্সের তালা ভাঙ্গা। ক্যাশ ১ লক্ষ টাকা ও দুই ভরি সোনার গহনা নিয়ে গেছে লুটেরা। কিন্তু ঘরে চাবিসহ discover 125 বাইক থাকলেও লুটেরা নিয়ে যায়নি।মহাসিনের বাড়ি থেকে ১০০ মিটার দূরে রাস্তার পাশে একটি হাতুড়ি ও একটি ছেনি পাওয়া যায়। যা লুটের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামিনুল হক জানান,ফোন কল পেয়েছি।অভিযোগকারী সুস্থ্য হলে ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য,গত ২৩শে অক্টোবর একই গ্রামের হতদরিদ্র আব্দুল জলিলের চেতনা নাশক স্প্রে করে ব্যাটারি চালিত একটি ভ্যান ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ জাতীয় আরো সংবাদ

গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দখল, ভাঙচুর ও...

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:০২ পূর্বাহ্ণ

বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে:...

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায়  পুকুরের পানিতে  খুঁজতে  যেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১০ অপরাহ্ণ

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ