১৪১তম ঐতিহ্যবাহী রাখাল পূজা শুরু
প্রকাশিতঃ ১৫ মে ২০২৫, বৃহঃ, ৯:৫৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০২ বার।
সাতক্ষীরার পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী রাখাল পূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা চলবে।গত বুধবার নাম যজ্ঞের মধ্য দিয়ে পূজা শুরু হয়।বৃহস্পতিবার দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা শেষ হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠের বটতলায় (রাখাল তলা) ওই পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে এই প্রাচীন মেলায়। পার্শ্ববর্তী প্রায় ৫৭ টি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মুখরিত হয় পূজারস্থল।তাদের সম্পৃক্ততায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাখালতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের রাধা কৃষ্ণের পূজা হয়। পূজারী বঙ্কিম সরকার জানান, এ বছর ১৪১ তম রাখাল পূজা অনুষ্ঠিত হচ্ছে।এক সময় এই এলাকায় একচেটিয়া হিন্দুদের বসবাস ছিল। জগন্নাথপুর গ্রামের জনৈক্য রাম দয়াল গোসাই নিজেদের গরু রাখতেন এই মাঠে। প্রখর রোদে বটতলায় বিশ্রাম নিতেন।এক সময় তিনি বটগাছের নীচে রাধাকৃষ্ণের পূজা শুরু করেন।
রাখালতলা রাধাগোবিন্দ মন্দিরের সেক্রেটারি মহাদেব সরকার জানান, অনেক দূর দুরান্ত থেকে হিন্দু ধর্মরম্বীরা এখানে পুজা দিতে আসেন।তাদের আতিথিয়তা সম্পন্ন করি।পাশাপাশি এটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আকর্ষণীয় প্রাচীন মেলা।
মন্দিরের সভাপতি উদয় কুমার সরকার বলেন, ব্যপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর পূজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।সাংস্কৃতিক ও সম্প্রীতির বন্ধন এই মেলার আকর্ষণ। হিন্দু মুসলিম সবাই এই মেলায় ঘুরতেন আসেন।এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ মেলায় উদযাপিত হচ্ছে।সকলের সহযোগিতায় এই মেলার প্রাণবন্ত ফিরে পাচ্ছে।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ