আইসিসির মাস সেরা হলেন সাকিব
প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২৩, বুধ, ১১:১৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪২৫ বার।
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন তিনি।
বুধবার (১২ এপ্রিল) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশের টাইগার অলরাউন্ডার সাকিবকে মাস সেরা পুরস্কার দেওয়ার কারণ, তিনি গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেটিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। এছাড়া সিরজে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি তালিকায় ও ছিলেন উপরে।
অপরদিকে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন সাকিব যার ফলে ঘরে মাঠে জস বাটলারদেরকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে সিরিজেও সে ধারাবাহিকতায় অব্যাহত রাখে টাইগার অলরাউন্ডার। মার্চে মোট ১২ ম্যাচ খেলে টাইগার আলরাউন্ডার ৩৫৩ রান ও বল হাতে তুলেন ১৫টি উইকেট।
মার্চ মাস সেরা হয়ে সাকিব বলেছেন, আমি এই পুরস্কার জিতে গর্বিত, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানায় যারা আমার জন্য ভোট করেছেন। এই স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান কারণ অনেকগুলো প্রতিভাবান ক্রিকেটার থেকে এ মাসে বিশেষ পারফরম্যান্স এসেছে।
এ জাতীয় আরো সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ
হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ