সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু
Image

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১ বার।

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

ঢাকা থেকে সাতক্ষীরাগামি সোহাগ পরিবহণের ধাক্কায় আনন্দ দাস নামে এক পথচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল  সাতটার দিকে সাতক্ষীরা- খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের নিকবর্তী ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস(৫৩) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে ও শহরের বড়বাজারের গুড় ব্যবসায়ি।
শাকদহ গ্রামের মিলন দাস জানান,  তার বাবা গুড় ব্যবসায়ি আনন্দ দাস প্রতিদিনের ন্যয় মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমনে বের হন।  সকাল সাতটার দিকে শাকদাহ ব্রীজের নিকটবর্তী রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা  মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামি সোহাগ পরিবহন(ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে রাস্তার পার্শ্ববর্তী বিলের পানিতে পড়ে যেয়ে মারা যান। চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান. দুর্ঘটনা কবলিত সোহাগ পরিবহন  রাস্তার পাশে পড়ে আছে। নিহত আনন্দ দাসের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ

আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ

কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ