বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৬ বার।
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যখন সতীর্থরা উদযাপনে মেতে উঠেছেন, তখন মাঠেই আবেগঘন এক দৃশ্যের জন্ম দিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজার পর তিনি হাঁটু গেড়ে বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইয়ামালকে মাঠে নীরবে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ মাথা নিচু করে দুই হাত তুলে প্রার্থনা করেন তিনি। পরে দুই হাতে মুখ ঢেকে দীর্ঘক্ষণ নিশ্চুপ বসে থাকেন। বিশ্বজয়ের আনন্দ, দীর্ঘ পথচলার ক্লান্তি ও আবেগ সবকিছুরই প্রতিফলন ছিল তার সেই মুহূর্তে।
ইয়ামালকে নিয়মিত ধর্মীয় আচার পালন করতে খুব বেশি দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে একাধিকবার। এবারের বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশ্বকাপ জয়ের পরও সেই ধারাবাহিকতাই দেখা গেল।
ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়েও আগেও আলোচনায় এসেছিলেন স্পেনের এই তারকা। ২০২৫ সালের রমজানে বার্সেলোনার হয়ে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচে রোজা অবস্থায় একটি অ্যাসিস্ট করার পর ইফতারের পর করেন একটি গোল। রমজানজুড়ে তার জন্য বার্সেলোনা বিশেষ ব্যবস্থাও রেখেছিল।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, সামাজিক অবস্থান নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন ইয়ামাল। গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন তিনি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিন বার্সেলোনার রাস্তায় লাখো সমর্থকের সামনে ঘটে সেই ঘটনা।
ইয়ামালের সেই পদক্ষেপ নিয়ে স্পেনের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার সমালোচনা করলেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে অবস্থান নেন। তিনি বলেছিলেন, একটি পতাকা বহন করে মানবিক সহমর্মিতা প্রকাশ করাকে ঘৃণা ছড়ানোর সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।
বিশ্বকাপ জয়ের নায়কদের একজন হিসেবে এবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল। আর জীবনের সবচেয়ে বড় অর্জনের পর প্রথম প্রতিক্রিয়াতেই উদযাপনের বদলে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উপহার দিলেন এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।
এ জাতীয় আরো সংবাদ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ