২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
Image

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৬ বার।

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনিস্পেনের শিরোপা জয়ের মধ্যে দিয়ে বিদায়ঘণ্টা বাজল ২৩তম বিশ্বকাপের। এতে আরেকটি বিশ্বকাপের ক্ষণগণনা হলো শুরু।

 

২৪তম বিশ্বকাপ আবার ফুটবলের জন্য বিশেষ। শতবর্ষী বিশ্বকাপ বলে কথা। চলুন জেনে নিই ২০৩০ বিশ্বকাপের আয়োজকসহ আরো কিছু তথ্য—

 

২০৩০ বিশ্বকাপ কোথায়

২০৩০ বিশ্বকাপ হবে ৬ দেশে। মূলত টুর্নামেন্টের আয়োজক মরক্কো, পর্তুগাল ও স্পেন।

তাদের সঙ্গে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। তাই ৪ বছর পর হতে যাওয়া বিশ্বকাপটি ৩ মহাদেশে হচ্ছে।

 

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক হওয়ায় পরবর্তী আসরে ম্যাচ পাচ্ছে উরুগুয়ে। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলে আর্জেন্টিনা।

 

আর কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় ম্যাচ পাচ্ছে লাতিন আমেরিকার দেশটিও।

কখন শুরু হবে

 

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, বিশ্বকাপে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ হবে ২০৩০ সালে ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। অন্যদিকে ১৩ ও ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। আর ২১ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবশ্য পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি ফিফা।

 

ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে যেসব দল

আয়োজক হওয়ায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত ৬ দলের। তারা হচ্ছে—স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ৪২ দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

 

২০৩০ শেষে পরের বিশ্বকাপ হবে ২০৩৪ সালে। আয়োজক সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবকে আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফিফা। এর আগে বিডে অংশ নেওয়া একমাত্র আয়োজক দেশ ছিল সৌদি আরব।

 

তবে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ৪৮ দলের হওয়ার কথা থাকলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ৬৪ দলের প্রস্তাব পর্যালোচনায় আছে।

এ জাতীয় আরো সংবাদ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ