সাতক্ষীরায় মোতায়েন ৬০০ সেনাসদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহল
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ১২:২৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৪৭ বার।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন সেনাসদস্যরা। মূলত কেন্দ্রগুলোকে যেকোনো ধরনের প্রভাব ও ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত রাখতেই এই তৎপরতা চালানো হচ্ছে।
সাতক্ষীরা সেনাক্যাম্প সূত্র জানায়, জেলার চারটি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৬০০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের মন থেকে ভয়ভীতি দূর করতে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কেউ কোনো ধরনের হুমকি দিচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নিচ্ছেন তারা। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।
ইতিমধ্যেই নির্বাচনের কৌশলগত গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলায় চারটি সেনাক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা তাঁদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সব কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তাঁরা জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
সাতক্ষীরা সেনাক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেনাবাহিনী।
এ জাতীয় আরো সংবাদ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় মোতায়েন ৬০০ সেনাসদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহল
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ১২:২৪ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি...
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ৯:২৭ অপরাহ্ণ
ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল...
প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১১:২১ অপরাহ্ণ
জেলা আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫, রবি, ৬:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত চালক আহত
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৫, রবি, ৪:৫৫ অপরাহ্ণ