সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Image

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৫ বার।

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিশিষ্ট পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর ও প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, গোলাম সরোয়ার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জিললুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ইব্রাহীম খলিল, ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ বিশ্বাস, সদস্য মো: মনিরুজ্জামান, স.ম সাদনান রহমান, মো. মামুন হোসেন, মো: দেলোয়ার হোসেন, শেখ আমিনুর রশিদ (সুজন), শেখ কামরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দেখেছি। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য উপযোগী একটি চ্যানেল মাছরাঙা টেলিভিশন। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যে সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছে।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা  বিজিবি’র ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ