সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি
Image

সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি

প্রকাশিতঃ ৩০ আগস্ট ২০২৬, রবি, ৮:২৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১০ বার।

সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।রোববার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।ফাইনালের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় আশাশুনি। দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে সমতা ফেরায় কালিগঞ্জ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে আশাশুনি ৫টি গোল করে শিরোপা নিশ্চিত করে। কালিগঞ্জ ৩টি গোল করে রানার্সআপ হয়।খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় মনোযোগী করতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তেও খেলাধুলার প্রসার ঘটাতে হবে।তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে সাতক্ষীরার রয়েছে ব্যাপক সম্ভাবনা। দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও এ জেলার সন্তানরা সুনাম অর্জন করেছেন। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে এনে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে হবে।এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম,  ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি

প্রকাশিতঃ ৩০ আগস্ট ২০২৬, রবি, ৮:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ

আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ

কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ