২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো পুলিশ
প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৩, মঙ্গল, ১১:৫০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৮৩ বার।
সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উক্ত মোবাইল ও নগদ টাকা ফেরত দেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারানো ২৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেয়া হলো। জনগণের সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত উল্লেখ করে তিনি এ সময় স্ব-স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যতœবান হওয়ার আহবান জানান। এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ অন্যান্যরা।
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ