সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
Image

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৭৩ বার।

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬।   দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শেষে  সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

 

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাতক্ষীরা–৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যেই বিশ্বব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালনা করেন: নাজমুন নাহার।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ