সাতক্ষীরায় দুটি ওয়ান শুটার গান,পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ আটক-১
প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহঃ, ১১:৩০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৮ বার।
দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাব-৬ এর বিশেষ অভিযানে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম জয়নাল সরদার।
র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন যিয়াদ জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সাতক্ষীরার সীমান্তবর্তী চৌবাড়িয়া এলাকায় অস্ত্রধারি একজন অবস্তান করছে। এমন খবর পেয়ে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে (৩১) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও ছয় রাউন্ড ওয়ান শুটারের গুলি জব্দ করা হয়। তাকে বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাব-৬ এর টিআই হাবিবুর রহমান বাদি হয়ে বৃহষ্পতিবার ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় থানায় একটি মামলা(জিআর-৪১৪/২৬, সাতঃ) দায়ের করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক রবিউল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আরিফুলের রিমান্ড শুনানীর জন্য সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্লড আগামি রবিবার দিন ধার্য করেছেন।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় দুটি ওয়ান শুটার গান,পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ...
প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহঃ, ১১:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হত্যা থানায় মামলা, কারখানার...
প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৬, বুধ, ৮:৫৭ অপরাহ্ণ
তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত পর্যটক...
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি
প্রকাশিতঃ ৩০ আগস্ট ২০২৬, রবি, ৮:২৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু
প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ