কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১ বার।
দ্রুতগামি ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক(যশোর- ট-১১-৫৫৭৬) তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক জব্দ করা হলেও চালককে পালিয়ে যায় । নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ