সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
Image

সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৪৬ বার।

সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩

সাতক্ষীরা- খুলনা মহাসড়কে গরুবোঝাই ইজ্ঞিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে । এ সময় আহত হয়েছে আরো তিন জন যাত্রী । বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে ।

নিহত ইজ্ঞিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা । আহতরা হলেন , একই উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো: আমিনুল ইসলাম ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে ইশার আলী , মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম

তিনটি গরু বোঝাই ইজ্ঞিন ভ্যান যোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে ইজ্ঞিন ভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত হয় সাথে থাকা তিন জন ।

পাটকেলঘাটা থানার পুলিশ -পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । সড়ক দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরো সংবাদ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ

সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ

“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল...

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৩ অপরাহ্ণ