সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ঘের মালিকসহ দুজনের মৃত্যু 
Image

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ঘের মালিকসহ দুজনের মৃত্যু 

প্রকাশিতঃ ৩১ জানুয়ারি ২০২৬, শনি, ১১:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৭৩ বার।

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ঘের মালিকসহ দুজনের মৃত্যু 

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মনিরুল ইসলাম (৪২) ও আব্দুর রহিম সবুজ(৩৭) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের সবেক চেয়ারম্যান ও তেঁতুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি মহিউস সুন্নাহ কারীমিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

আব্দুর রহিম সবুজ একই ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম খোকার ছেলে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তেঁতুলতলায় মনিরুল ইসলামের বাড়ীর পাশ্ববর্তী নিজস্ব ঘেরে ওই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী তেঁতুলতলা গ্রামের আবু মুসার ছেলে আবু সাঈদ জানান,মনিরুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি তার নিজস্ব ঘেরে মাছ চাষ করেন।ঘেরের বেড়ীতে সবজি চাষ করেন। ঘেরের সেচ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ রয়েছে।আর্থিং লাইন ঘেরের বেড়ীর পাশ দিয়ে সংযোগ ছিল।ঘটনাক্রমে আর্থিং লাইনটি বিদ্যুায়িত হয়ে যায়।ঘটনার দিন মনিরুল টমেটো তুলতে গিয়ে পা পিছলে আর্থিং তারের উপর পড়ে যায়।পাশের জমিতে কাজ করছিল আব্দুর রহিম। মনিরুল বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে দেখতে পেয়ে দ্রুত গিয়ে লাইনের তার কেটে দেয়। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার কারণে দুজনেই বিদ্যুৎ পৃষ্ট হয়। আমি মেইন লইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করি।ততক্ষণে তাদের দুজনেরই মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ

সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ

“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল...

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৩ অপরাহ্ণ