বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
Image

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৩ বার।

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দাবির মুখে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসন্ন আইপিএল খেলার সকল সম্প্রচার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সেইসঙ্গে, আগামী টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি নির্দেশ দেন তিনি।

সেই প্রেক্ষিতে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ