সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
Image

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭৮ বার।

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

সদর উপজেলার বালিয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৮ দলীয় দাড়িয়াবান্ধা (গাদন) নৈশ নকআউট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বালিয়াডাঙ্গা গ্রামে অবস্থিত বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই খেলা আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গা যুব কমিটি আয়োজিত উক্ত খেলায় ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলো হলো কাশিমপুর,সেনেরগাতী,বাটরা,জোড়দিয়া,নীলিখালি,পাঁচানী,তলুইগাছা ও মেল্লেকপাড়া।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ নৈশ নক আউট টুর্নামেন্ট খেলায় কাশিমপুর দল ১-০ গাদনে বাটরা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রং তুলি আর্টের সত্ত্বাধিকারী মো: মহিবুল্লাহ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন যুব দলের সভাপতি মো:শহিদুল ইসলাম,সমাজ সেবক আবুল হাসান,পলাশ প্রমুখ।

বিজয়ী কাশিমপুর দলের হাতে প্রধান অতিথি প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন তুলে দেন। রানার্সআপ কলারোয়া উপজেলার বাটরা দলকে দেওয়া হয় একটি ছাগল।সমগ্র খেলাটি পরিচালনা করেন দৈনিক দিন প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ