বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ বাংলাদেশের
প্রকাশিতঃ ৯ মে ২০২৫, শুক্র, ১২:১৮ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২২০ বার।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর টাইগার’রা হয়তো শেষ ম্যাচটা খেলেই সিরিজটা নিজেদের করে নিতে চেয়েছিল। তবে ম্যাচে বৃষ্টির বাগড়ায় ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলার যুবারা।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে প্রচন্ড চাপে রেখে তাদের মাঠে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলো টাইগার যুবারা। ৪-২ ব্যবধানে জেতার স্বাদ নিয়ে দেশে ফিরতে চাইলেও, আজকের ষষ্ঠ ও শেষ ম্যাচটিতে বৃষ্টির হানায় ৩-২ তেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিরিজে দুটো সেঞ্চুরি করা জাওয়াদ আবরার শূণ্য করে সাজঘরে ফেরেন, মাত্র ১ রান দলীয় সংগ্রহে থাকা অবস্থায় । টিম টাইগার্সের শুরুটা ভালো না হলেও, দু’জন মিলে ৬৫ রানের জুটি গড়ে শুরুর এই ধাক্কা সামাল দেন ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
সিদ্দিকি ব্যক্তিগত ৩১ রানে বিদায় নিলেও আজিজুল যেন ছিলেন অপ্রতিরোদ্ধ, রিজান হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়ে তোলেন ১০৮ রানের জুটি। দুর্দান্ত ব্যাটিং করেও মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, তার ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
ক্রিকেট বিধাতা যেনো আজ শুধু আজিজুলকেই দেখতে চেয়েছেন, তার বিদায়ের ঠিক তিন ওভার পরেই নামে বৃষ্টি। বাংলাদেশের স্কোর বোর্ডে তখন ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান। অপর প্রান্তে রিজান ৪৮ রানে ও আবদুল্লাহ ৫ রানে অপরাজিত থাকলেও দীর্ঘ অপেক্ষার প্রহরগুনেও টাইগার যুবাদের আর মাঠে ফেরা হয়নি।
খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ঘরের মাঠেই শ্রীলঙ্কা যুব দলকে বৃষ্টির স্রোতে ভাসিয়ে ট্রফি হাতে তুলে নেয় ব্যাঙ্গল ইয়াং স্টারর্স।
এ জাতীয় আরো সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ
হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ