ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ
Image

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৫ বার।

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ মাঠে গড়াতে আর একদিন বাকি। গত দুদিন দুই ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। দুজনেই এখনও ঢাকায় আটকে আছেন।
আজই তাদের ভিসা পাওয়ার প্রত্যাশা করেছিল বিসিবি। কিন্তু এখন পর্যন্ত তা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি।
এদিকে এর আগে শনিবার ৯ জন ও রবিবার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন। আগামী ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ