সাংবাদিক টুটুলের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নেটওয়ার্কের শোক
Image

সাংবাদিক টুটুলের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নেটওয়ার্কের শোক

প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৪, শুক্র, ১২:২৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২০৭ বার।

সাংবাদিক টুটুলের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নেটওয়ার্কের শোক

দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) আর নেই। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ২টার দিকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শুক্রবার মরহুম স ম তাজমিনুর রহমান টুটুলের নামাজে জানাজা আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি: নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
সাংবাদিক নেটওয়ার্কের শোক: তার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি ফারুক রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ সকল নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অনুরূপ শোক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ