ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি এস এম আমজাদ হোসেন আটক
Image

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি এস এম আমজাদ হোসেন আটক

প্রকাশিতঃ ১০ আগস্ট ২০২৪, শনি, ১২:০৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭০ বার।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি এস এম আমজাদ হোসেন আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি ও লকপুর গ্রুপের মালিক এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ আগস্ট) তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলাও রয়েছে বলে জানা গেছে।
আটক শিল্পপতি এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন।
বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজরদারী রাখা হয়েছে।

তিনি আরও জানান, ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন আমজাদ হোসেন। সেখান থেকে তাকে আটক করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ