শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা
Image

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিতঃ ২৪ জানুয়ারি ২০২৪, বুধ, ১০:২৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৩২ বার।

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা
বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে হেসেখেলে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবলীল ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্নার ব্যাট থেকে আসে ১৪ রান। এ ছাড়া তিনে নামা মোসাম্মৎ ইভার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস। ২৯ বলে ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিয়া আসিমা ইরা। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি ওয়েজেয়ারত্না।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রাশমি নেথরানজালি।
বাংলাদেশের পক্ষে রাবেয়া এবং নিশি ৩টি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ