সাতক্ষীরায় ১০টি স্বর্নের বার সহ চোরাকারবারি গ্রেপ্তার
প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৩, বৃহঃ, ১১:৩৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৫১ বার।
সাতক্ষীরায় ভোমরা সীমান্তে ১০টি স্বর্নের বার সহ মোঃ আশরাফুল ইসলাম নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে সদর উপজেলার শাখরা কোমরপুর এলাকার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।
বৃহস্পতিবার সকালে ভোমরার বিওপির মেইন পিলার-৩ থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলা ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এখবর নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশকল এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় সেখানে সাইকেলযোগে আসা আশরাফুল নামের ওই ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশির পর কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্নের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৪১০ গ্রাম যার বাজারমূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার টাকা। জব্দকৃত সোনা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান,এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করেছে।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-০৯.১১.২৩
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ