পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:৩০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩১৩ বার।
এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল৷
ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে তৃতীয় স্থান এবং সেই সুবাদে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল৷
সোমবার (২৫ সেপ্টেম্বর) ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ৷ পাকিস্তানের ৬৪ রানের জবাবে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ৷
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের ভিতটা তৈরি হয়ে যায় খেলার প্রথম ভাগেই৷ পাকিস্তানি ওপেনার শাওয়াল জুলফিকারকে কোনো রান করার আগেই ফিরিয়ে ইনিংসের শুরুতেই ধাক্কা দেন মারুফা আক্তার৷ তারপর অন্য ওপেনার সিরদা আমিনকে ফেরান নাহিদ আক্তার৷
প্রথম ১০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া পাকিস্তান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি৷ শেষ দিকে স্বর্ণা আক্তারের ৩ উইকেটে পাকিস্তান আটকে যায় ৬৪ রানেই৷
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার৷ উদ্বোধনী জুটিতে শামীমা সুলতানা-সাথী রানি মিলে ৫ ওভারে ২৭ রান আনার পর বাংলাদেশ প্রথম উইকেট হারায়৷
১৭ বলে ১৩ করে বিদায় নেন শামীমা৷ কিছুক্ষণ পরে ১৯ বলে ১৩ করে থামেন সাথী৷ নেমে সোবহানা মোশতারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যর্থ হন৷ বিনা উইকেটে ২৭ থেকে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ৷ সেই অবস্থায় ভালো একটা জুটি গড়েন স্বর্ণা আর রিতু মনি৷ জয়ের খুব কাছে গিয়ে রিতু আউট হয়ে গেলেও বাকি কাজ সুলতানা খাতুনকে নিয়ে শেষ করেন স্বর্ণা৷
৩৩ বলে ১৪ রান করেন স্বর্ণা৷ এছাড়া শামিমা ও সাথী দুই জনই ১৩ রান কর করেন৷—
এসএইচ
এ জাতীয় আরো সংবাদ
১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ