বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Image

বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশিতঃ ৭ আগস্ট ২০২৩, সোম, ১১:৩৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫০২ বার।

বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আর মাত্র দু’মাস পরেই শুরু হতে যাচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। সব দলগুলো ইতিমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। এসবের মাঝে সবার আগে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ঘোষিত এই দলে বড় চমক মার্নাস লাবুশেনের দল থেকে বাদ পড়া। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অজিদের হয়ে দেখা যাবে না এই তারকাকে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল আরো একটি চমক রেখেছেন তাদের ঘোষিত স্কোয়াডে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অ্যারন হার্ডি প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। বিগ ব্যাশে পার্থের হয়ে নজর কেড়েছিলেন এই ডানহাতি পেস বোলিং অলআউন্ডার।
বরাবরের মতো বিশ্বকাপে দলের অধিনায়কত্ব থাকছে প্যাট কামিন্সের কাঁধে। এ ছাড়াও দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার তানভীর সাঙ্গা। অস্ট্রেলিয়ার ঘোষিত এই স্কোয়াড বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা,তানভীর সাঙ্গা।

 

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ