রাজশাহীতে প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৩, বুধ, ১:১৫ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৫ বার।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে সাতক্ষীরা আদালত।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগার থেকে আদালতে আনা হয়। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়াররুল ইসলাম মামলার তদতদন্তারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেনের ৫ দিনের রিমান্ডের আবেদন শুনানী শেষে উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও এ্যাড. এসএম আকবর আলী।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মন্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে গত ২৩ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে রাখা হয়।
উলেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় জীবননাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ