ভারত সিরিজে ভালো করায় নারী দলকে যে সুখবর দিল বিসিবি
Image

ভারত সিরিজে ভালো করায় নারী দলকে যে সুখবর দিল বিসিবি

প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৩, বুধ, ১২:৫৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৩৩ বার।

ভারত সিরিজে ভালো করায় নারী দলকে যে সুখবর দিল বিসিবি
শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।’
আজ রবিবার দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে এই বোনাসের কথা জানান তিনি।
ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও জয় পায় শেষটিতে। পরে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে গড়ে ইতিহাস। এই ফরম্যাটে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ টাই হওয়ায় সিরিজ শেষ হয়েছে সমতায়।
এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হন ফারজানা হক পিংকি। নজর কাড়ে মারুফা আক্তার, রাবেয়া খানদের বোলিংও। পুরো দল ও পারফরমারদের এবার আলাদা করে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এ জাতীয় আরো সংবাদ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ