সাতক্ষীরায় ঘর পেলেন ৩৬৪টি পরিবার
প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৩, বুধ, ১১:০২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪২৩ বার।
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ৩৬৪টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) সারাদেশের ন্যায় একযোগে সকাল ১০টায় সাতক্ষীরা উপজেলা মিলনায়তনে এই গৃহ প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি ও গৃহহীনদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কর্মকর্তা (ভূমি) সুমনা আইরিন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরায় ইতিমধ্যে ৩২২৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু
প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ
কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ