বাংলাদেশে আসছেন না মেসিবাহিনী
Image

বাংলাদেশে আসছেন না মেসিবাহিনী

প্রকাশিতঃ ৩ মে ২০২৩, বুধ, ১১:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪৮৩ বার।

বাংলাদেশে আসছেন না মেসিবাহিনী
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আগামী ফিফা জুন উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়দের বাংলাদেশে আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের জানুয়ারিতে এ বিষয়ে চলছিল তুমুল আলোচনা। তবে শেষ পর্যন্ত বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) সঙ্গে যোগাযোগ করলে দেশটির পক্ষে জানানো হয় আসন্ন জুনে বাংলাদেশে আসছে না তারা।
বাফুফে সভাপতি বুধবার এ তথ্য জানায়।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আর্জেন্টিনার সঙ্গে যখন আমাদের সমঝোতা হলো এবং বিষয়টা চুক্তি সইয়ের পর্যায়ে গেল, তখন আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম, বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত করে দিতে। কিন্তু মন্ত্রণালয় আমাদের জানিয়ে দিয়েছে, স্টেডিয়াম আগামী বছরের আগে প্রস্তুত হবে না। যদি তাই হয় তাহলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে খেলা আয়োজন করব কোথায়? ফলে আমরা আর্জেন্টিনাকে আনতে পারছি না। বিষয়টা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে জানিয়েও দিয়েছি।’
আর্জেন্টাইন ফেডারেশন এ নিয়ে কোনো প্রত্যুত্তর দিয়েছে কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন.‘ এটা নিয়ে আমি আর কী বলব। আমাদের হাতে তো মাঠই নেই।’ পরবর্তীতে মাঠ প্রস্তুত হলে আনা হবে কি না, এ প্রশ্নে তাঁর উত্তর,‘ সেটা এখন বলতে পারব না।’
জুনে প্রস্তাবিত ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধি দলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি বলে জানিয়েছে বাফুফে।
আগামী ১২-২০ জুন ফিফা উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের বাংলাদেশে আনার প্রায় নিশ্চিত বলে গত ১৭ জানুয়ারি জানিয়েছিলেন বাফুফে সভাপতি। পরিকল্পনা ছিল অন্য একটি দেশ এনে ফিফা উইন্ডোতে মেসিদের ম্যাচ আয়োজন করা।

 

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ