টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব
Image

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৩, বৃহঃ, ৯:৪০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৩০ বার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এতে তিনি ছাপিয়ে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদদিকে।
চার ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ১৩৬, ১১৪ ম্যাচে। ১৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে টিম সাউদি, ১০৭ ম্যাচ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, (১২৯)।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পেলেন সাকিব। সব মিলিয়ে সাকিবের আগে এ কীর্তি ছিল আর ১১ জনের।
দ্বিতীয় ম্যাচে বল হাতে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশ ১৭ ওভারে তোলে ২০২ রান। জবাবে বাংলাদেশের বোলারদের তোপে ধুঁকছে আয়ারল্যান্ড। ১২.৪ ওভারে ৮ উইকেটে দলটি তুলেছে ৮৬ রান।

এ জাতীয় আরো সংবাদ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ