হ্যাক করা পোস্ট: মা-বোনদের কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারি ২০২৬, সোম, ৯:১৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৯৫ বার।
নিজের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া আপত্তিকর মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই পোস্টের কারণে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক করে একটি চক্র মায়েদের নিয়ে অশালীন মন্তব্য ছড়িয়েছে। বিষয়টি জানার পর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘হ্যাক হওয়া ওই পোস্টকে কেন্দ্র করে একটি গোষ্ঠী হৈচৈ শুরু করে মিছিল করেছে। অথচ যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান বোঝে না, তারাই এ ধরনের আচরণ করছে।’
এ জাতীয় আরো সংবাদ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ