সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ এর উদ্বোধন
প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৪:৫৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৬৬ বার।
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক, সুশীলন সাতক্ষীরার পরিচালক মো. মনির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার প্রধান সহকারী ইব্রাহিম হোসেন রিপন,ক্যাশিয়ার মোঃ শাখাওয়াত হোসেনে, অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন, , ডিআরআর ডেপুটি ডাইরেক্টর আনজির হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু
প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ
কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ