ঢাকায় পাঠানোর সময় ৫ ক্যারেট আম আটক করেছে পুলিশ
প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:২৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৪২ বার।
ঢাকা ও গাজীপুরে পাঠানোর সময় পাঁচ ক্যারেট অপরিপক্ক আম আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক থেকে ট্রাকসহ এ আম জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীনুল হক জানান, অপরিপক্ক আমে কেমিকেল মিশিয়ে কালিগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুরে পাঠানো হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বাইপাস সড়ক থেকে একটি ট্রাকভর্তি আম জব্দ করেন।
ওই ট্রাকে থাকা কয়েক বস্তা গুটি আম ব্যতীত পাঁচ কারেট কেমিকেল মিশ্রিত আম জব্দ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ও সদর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবহিত করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বরে রোলার দিয়ে ওই আম নষ্ট করা হয়। তবে গুটি আম এখনো ফেরৎ নিতে আসেনি মালিক।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ
ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ বিতরণ
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় মোতায়েন ৬০০ সেনাসদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহল
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ১২:২৪ পূর্বাহ্ণ