সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০২৪, রবি, ১০:৪৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪৪ বার।
সাতক্ষীরায় সেনা বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করছে। রোববার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টার দকে আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি ২ রাউন্ড, ছুরি ২টি, কুড়াল ১টি, চাপাতি ৩টি, রাম দা ৪টি এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার আশাশন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামর মোঃ রজব আলী গাজীর ছেলে মোঃ আব্দুল খালেক-(৪৫), প্রতাপনগর গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃতঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম।
সাতক্ষীরাস্থ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বাতায় জানানা হয় যে, সেনা বাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার বিকাল ৪টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
সূত্র আরো জানায় গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ