সাতক্ষীরায় ১০টি স্বর্নের বার সহ চোরাকারবারি গ্রেপ্তার 
Image

সাতক্ষীরায় ১০টি স্বর্নের বার সহ চোরাকারবারি গ্রেপ্তার 

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৩, বৃহঃ, ১১:৩৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৫৩ বার।

সাতক্ষীরায় ১০টি স্বর্নের বার সহ চোরাকারবারি গ্রেপ্তার 
সাতক্ষীরায় ভোমরা সীমান্তে ১০টি স্বর্নের বার সহ মোঃ আশরাফুল ইসলাম নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে সদর উপজেলার শাখরা কোমরপুর এলাকার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।
বৃহস্পতিবার সকালে ভোমরার বিওপির মেইন পিলার-৩ থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলা ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এখবর নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশকল এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় সেখানে  সাইকেলযোগে আসা আশরাফুল নামের ওই ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশির পর কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্নের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৪১০ গ্রাম যার বাজারমূল্য  ১ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার টাকা। জব্দকৃত সোনা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান,এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করেছে।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-০৯.১১.২৩

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ

আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ

কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ