ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

ক্যাটাগরি: জাতীয়, প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:১১ অপরাহ্ণ। পঠিত হয়েছে ১৮ বার।

ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

ভারতে পাচারকালে তিন দিন পর বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন সিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।

 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় মুন্না শিকদার সাজিম শিকদারকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে।রাতেই থানায় অভিযোগ পাওয়ার পর মোবাইল ফোন ট্যাক করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভোমরা সীমান্ত থেকে সাজিমকে উদ্ধার ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন আজ

দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির   মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির  মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ
বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ

সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের  সাজু ও রেবতীর মৃত্যু

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ