দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন আজ

ক্যাটাগরি: জাতীয়, প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ। পঠিত হয়েছে ৫৫ বার।

দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন আজ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ সাজ সাজ আমেজে।বাজারজুড়ে নির্বাচনী প্রচারনার ব্যানার আর লিফলেটে ছেঁয়ে গেছে। এত উৎসাহ নিয়ে এই বাজারে ইতোপূর্বে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।ভোটকে কেন্দ্র করে ভোটার এবং ভোট প্রার্থীদের মিলবন্ধন তৈরি হয়েছে।

 

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নের মধ্য আবাদের হাট অবস্থিত। বাজারের সুনাম ও খ্যাতি দুটোই রয়েছে। সরকার বাজার কেন্দ্রিক সর্বোচ্চ রাজস্ব পেয়ে থাকে এই বাজার থেকে।শুক্রবার ও মঙ্গলবার নিয়োমিত হাট বসে এবং শনিবার ও মঙ্গলবার গরু বেচাকেনা হাট বসে।চলতি বছরে আবাদের হাট ইজারা হয়েছিল প্রায় এক কোটি টাকা।

 

আবাদের হাট বাজার কমিটির ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী ভোটারসহ মোট ৫৮১ জন ভোটার রয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্যানেলে জোর প্রতিদ্বন্দিতা করছেন। একটি হলো আলহাজ্ব আব্দুল গফফার ও এস এম আজিমল্লাহ (ময়না) প্যানেল এবং আলহাজ্ব মো: আকরাম ও মো:আব্দুল মজিদ প্যানেল।প্রতিটি প্যানেলে ১৭ জন প্রার্থী ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

 

সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচনের প্রত্যয় নিয়ে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি একটি জাঁকজমকপূর্ণ নির্বাচনের আয়োজন করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ৫ নং শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম সহ মোট ১১ জন সদস্যের কমিটি অবাদ ও সুষ্ঠু নির্বাচনে উপহার দেওয়ার জন্য নিরালস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন চলবে।নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে।

মোস্তফা হোসাইন বাজার কমিটির একজন ভোটার।তিনি জানান,আমরা চাঁদাবাজ মুক্ত বাজার চাই। এতদা অঞ্চলের সবচেয়ে বড় বাজার আবাদের হাট। বাজারে আধুনিক উন্নয়ন করতে পারবে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচনে ভোট দিতে চায়।

 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ৫ নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান,আমরা অবাদ,সুষ্ঠু ও জবাবদিহি মুলক নির্বাচন উপহার দেব।কোন দুর্নীতি ও বিশৃঙ্খলা থাকবে না।স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে করতে পারবে। প্রত্যেক প্রার্থী তাদের যোগ্যতা ও জনসমর্থন অনুযায়ী নিশ্চিত ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে বিজয় লাভ করার সুযোগ থাকবে।-Menal

এ জাতীয় আরো সংবাদ

ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী...

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:১১ অপরাহ্ণ
বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির   মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির  মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ
বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ

সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের  সাজু ও রেবতীর মৃত্যু

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ